শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯৬ Time View

দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩০৬ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামরোগী পাওয়া গেছে ১২৮ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে আট হাজার ৬২২ জন।

একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫০ হাজার ৫৫৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েছেন ৪৬ হাজার ২১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৮৬ জন মারা গেছেন।

অন্যদিকে, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪২ জনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category