শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

একদিনে হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৮ Time View

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৭ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত দুই মাসে দেশে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জন শিশুর। এর মধ্যে ৭৭ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে, আর ৩৯৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গজনিত কারণে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এই তথ্য গত ১৮ মে সকাল ৮টা থেকে ১৯ মে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category