শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

হামে আক্রান্ত হয়ে আরও ৬ শিশুর মৃত্যু

  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২২ Time View

দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে ১ শিশুর মৃত্যু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫ শিশু। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সারা দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪৩ শিশুর শরীরে। এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৭৪ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৭৫ শিশু এবং উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৩৮৪ শিশু।

এদিকে একই সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে মোট ৭ হাজার ৭৬৭ শিশুর। এছাড়া সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category