শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১২৭ Time View

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এই রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৬১ জন শিশু হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তের হার বাড়ার পাশাপাশি দেশের হাসপাতালগুলোতে রোগীর চাপও ক্রমাগত বাড়ছে।

এর আগে গত শনিবারের পরিসংখ্যানে দেখা গিয়েছিল, হাম ও এর উপসর্গ নিয়ে ৪ জন শিশু প্রাণ হারিয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছিল ১ হাজার ২৪ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে মৃত্যু ও আক্রান্ত-উভয় সংখ্যাই আশঙ্কাজনকভাবে বেড়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। হঠাৎ জ্বর বা শরীরে ফুসকুড়ি দেখা দিলে বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category