সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১ Time View

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত মোট ৫৬ হাজার ৮৬৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।

সোমবার (১৫ জুন) হজ বুলেটিন থেকে জানা যায়, বাংলাদেশ সময় ১৫ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে ১৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে।

ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৫২ হাজার ৫৫৫ জন দেশে ফিরেছেন।

এবার হজ পালনকালে মোট ৫২ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী; মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

হজ বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন এবং ১৬ জন এখনো ভর্তি রয়েছেন।

এ ছাড়া মেডিকেল সেন্টারগুলো ৬৪ হাজার ১৪৯ জনকে এবং বিভিন্ন সহায়তা কেন্দ্র থেকে আরও ২৭ হাজার ৮৯০ জন হাজিকে সেবা দেওয়া হয়েছে।

চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category