রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

রংপুরে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে এখন শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে। তারা সব সংকটের তাৎক্ষণিক সমাধান চায়। তবে জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন এ বিষয়ে কথা বলা হবে।

রোববার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গ্যাস সংকট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দ্রুত এ সংকটের সমাধান করা হবে। সংকট কাটিয়ে উঠতে সরকারকে কিছুটা সময় দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

চব্বিশের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্র, নারী, শিশুকে হত্যা করা হয়েছে। ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম, হাজার হাজার খুন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমেরিকা ও ইরান যুদ্ধে বাংলাদেশে প্রায় চার বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এ কারণে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি গণমাধ্যমের উদ্দেশে বলেন, আওয়ামী লীগের আমলে লিখতে না পারলেও এখন সত্য-মিথ্যা সবই লিখতে পারছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category