শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিনিয়োগে বড় বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি: মির্জা ফখরুল

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১১৮ Time View

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে সরকারি সংস্থাগুলোর ধীরগতি। এ কারণে অনেক বিনিয়োগকারী হতাশ হয়ে পড়েন। আমলাতন্ত্রকে কার্যকর ও গতিশীল করে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।

বুধবার রাজধানীর বনানীতে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কম্পাস আয়োজিত এক সংলাপ শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা পুরোপুরি দূর না হলেও অনেকাংশে স্থিতিশীলতা ফিরে এসেছে। সরকার এই স্থিতিশীলতাকে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে চায়।

তিনি উল্লেখ করেন, রোহিঙ্গা সংকট এখনও একটি বড় চ্যালেঞ্জ। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং ইতোমধ্যে সংলাপ শুরু হয়েছে, যা সমাধানের পথে অগ্রসর হতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

জ্বালানি খাতের সংকটের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। মন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় সরকার নানা উদ্যোগ নিচ্ছে। গ্যাস উত্তোলন বাড়াতে আগামী তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। পাশাপাশি বঙ্গোপসাগর অঞ্চলের নিরাপত্তা জোরদার করার ওপরও জোর দেন তিনি।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category