শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

৫ আগস্টের পর রাষ্ট্রপতি না থাকলে দেশে অরাজকতা হতো: মির্জা ফখরুল

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১৯ Time View

চব্বিশের ৫ আগস্টের পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদে না থাকলে দেশে চরম অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতো বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।

সংসদ অধিবেশনে মির্জা ফখরুল বলেন, সংবিধান কেবল একটি দলিল নয়, বরং এটি আমাদের অস্তিত্ব ও আবেগের সাথে মিশে আছে; তাই সংবিধান নিয়ে আলোচনা করা অপরিহার্য। এ সময় তিনি লন্ডন বৈঠকের গুরুত্ব তুলে ধরে বলেন, তারেক রহমান ও ড. ইউনূসের মধ্যকার ওই বৈঠকের সুফল হিসেবেই আজ সবাই এখানে একত্রিত হতে পেরেছেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, তিনি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং সারাজীবন গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি অত্যন্ত দক্ষতার সাথে সার্বভৌমত্বের হাল ধরেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারা দেশের মানুষ এখন তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। দেশ গড়ার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তিনি দিনে প্রায় ১৮ ঘণ্টা পরিশ্রম করছেন, যা তাঁর রক্তে মিশে আছে বলে তিনি সংসদকে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category