সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

প্রয়োজনীয় প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৯৩ Time View

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হলেই দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে।

সোমবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপিত হয়।

সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করা হয়। এই পদ্ধতিতে সব স্তরের নির্বাচন শেষ করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় লাগে।

তিনি জানান, নির্বাচন আয়োজনের আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিতে হয়। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া পরিস্থিতি, ভোটকেন্দ্র নির্ধারণ ও সংস্কার এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ। এসব বিষয় পর্যালোচনা করেই তফসিল ঘোষণা করা হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category