রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪৭ Time View

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে নিয়ে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যাকে সন্তোষজনক মনে করছে না বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলেও উল্লেখ করেছে।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ. কে. এম শহীদুল করিম এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, বিষয়টি নিয়ে ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য বা সন্তোষজনক নয়।

শহীদুল করিম জানান, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) এর একটি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন-এ তথ্য কূটনৈতিক মাধ্যমে আগেই ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এরপরও দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অনভিপ্রেত এবং দুঃখজনক।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আইওআরএ’র একটি বৈঠকে অংশ নিতে ভারতে যাওয়ার সময় দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমান বাধার মুখে পড়েন। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, প্রতিটি দেশেরই নিজ ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category