শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০০ Time View

প্রান্তিক গ্রাহকদের ভোগান্তি বিবেচনায় আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত (লাইফলাইন) বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে এই শ্রেণির গ্রাহকদের জন্য আগের দামই বহাল থাকবে।

বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিইআরসি।

এর আগে বিদ্যুতের পুনর্নির্ধারিত ট্যারিফ পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিভাগ বিইআরসিকে অনুরোধ জানায়। পরে বিষয়টি নিয়ে চিঠি আদান-প্রদান ও পর্যালোচনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি শেষে বিইআরসি পাইকারি, সঞ্চালন ও খুচরা বিদ্যুৎ মূল্যহার পুনর্নির্ধারণ করে।

তবে পুনর্নির্ধারিত ট্যারিফে প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিভাগের প্রস্তাব পুরোপুরি প্রতিফলিত হয়নি বলে উল্লেখ করা হয়। এতে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ব্যয় বাড়তে পারে-এমন আশঙ্কা থেকে বিদ্যুৎ বিভাগ বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানায়।

বিদ্যুৎ বিভাগের মতে, এ ধরনের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সরকারের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রান্তিক গ্রাহকদের জন্য আগের মূল্যহার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে এখন থেকে আবাসিক ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে লাইফলাইন গ্রাহকরা পূর্বের হারে বিল পরিশোধ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category