সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

গণতন্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বাধীন গণমাধ্যম: হুইপ দুলু

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৯ Time View

দেশের উন্নয়ন, সুশাসন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যমের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সবার দায়িত্ব।

বৃহস্পতিবার বেলা ১১টায় নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেসক্লাব নির্মাণে অর্থসহ প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই ঐতিহ্যবাহী প্রেসক্লাব আজ সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে। আগামী দিনে নাটোর প্রেসক্লাব আরও শক্তিশালী অবস্থানে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ। তাদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করা জরুরি। গণমাধ্যমকর্মীদের কল্যাণে সরকার কাজ করছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে যে কোনো প্রয়োজনে তিনি তাদের পাশে থাকবেন।

নাটোর প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল হক সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বাংলাভিশন প্রতিনিধি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সাংবাদিকতার বিকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category