বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু সীমান্তে মাদকের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান: ধ্বংস হলো প্রায় ১১ কোটি টাকার মাদক ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার

দেশের মোট রিজার্ভ ৩৫.৩০ বিলিয়ন ডলার

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৭ Time View

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের ৫ মে পর্যন্ত হিসাব অনুযায়ী, আগের দিনের তুলনায় রিজার্ভ কিছুটা বেড়েছে। ৪ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ২৯০ দশমিক ৬১ মিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৬১৫ দশমিক ২৭ মিলিয়ন ডলারে, যা আগের দিন ছিল ৩০ হাজার ৫৯৭ দশমিক ৯১ মিলিয়ন ডলার।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, গ্রস রিজার্ভ হলো কেন্দ্রীয় ব্যাংকের মোট বৈদেশিক মুদ্রার মজুদ, আর আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।

রিজার্ভের এই হালনাগাদ চিত্র দেশের বৈদেশিক অর্থনৈতিক অবস্থার সাম্প্রতিক স্থিতিশীলতা নির্দেশ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category