রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬ Time View

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালুক্যা পাড়ার বাসিন্দা অক্যমং তংচঙ্গ্যা (৪০), চিক্যং তংচঙ্গ্যা (৩৪) এবং শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

দুপুরে তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪২ নম্বর পিলার সংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি।

কাজ করার সময় মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই অক্যমং তংচঙ্গ্যা মারা যান।

প্রথম বিস্ফোরণের পর তাকে উদ্ধার করতে এগিয়ে যান সঙ্গে থাকা অপর দুজন। ঠিক তখনই আরেকটি মাইন বিস্ফোরিত হলে তারাও প্রাণ হারান।

খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছোটেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category