সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৬ Time View

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় মাঠ থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রিয়াজুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময়ে পৃথক বজ্রপাতের ঘটনায় এক কিশোর ও এক গৃহবধূ আহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রিয়াজুল ইসলাম উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, সকালে রিয়াজুল ইসলাম বাড়ির পাশে নিজের জমিতে ধান কাটতে যান। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এই সময় বজ্রপাত হলে মাঠে থাকা রিয়াজুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এদিকে একই সময় মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে বায়েজিদ এবং নিজ ঘরের রান্নাঘরে থাকা অবস্থায় ইসমেতারা নামের এক গৃহবধূ বজ্রাঘাতে আহত হন। তাঁদের দুজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত কিশোর বায়েজিদের বাবা আশরাফুল ইসলাম জানান, বৃষ্টির হাক-ডাক দেখে ছেলেকে মাঠে ছাগল আনতে পাঠান। এই সময় বজ্রপাত হলে তাঁর ছেলে আহত হয় এবং একই সময়ে প্রতিবেশী কৃষক রিয়াজুল মারা যান।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category