রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

বোয়ালমারীতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের কামড়ে আক্কুব্বর শেখ (৩৫) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সাপে কামড় দেওয়ার পর হাসপাতালে না নিয়ে ওঝার কাছে ঝাড়ফুঁক করাতে গিয়ে সময় ক্ষেপণ হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত আক্কুব্বর শেখ উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর-চরভাগদিয়া গ্রামের মৃত রব্বান শেখের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজ গ্রাম থেকে সাতৈর বাজারে নিজের মুদি দোকানে যাচ্ছিলেন আক্কুব্বর। পথে একটি বিষধর গোখরো সাপের লেজে পা পড়লে সাপটি তাঁকে ছোবল মারে। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত এক ওঝার কাছে নিয়ে যান। ওঝা কয়েক ঘণ্টা ঝাড়ফুঁক চালিয়ে বিষ নামানোর ব্যর্থ চেষ্টা করেন।

একপর্যায়ে তাঁর অবস্থার মারাত্মক অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের খালাতো ভাই মো. নাইম বিশ্বাস আক্ষেপ প্রকাশ করে বলেন, ওঝার কাছে নিয়ে যাওয়ার কারণেই মূলত মূল্যবান সময় নষ্ট হয়েছে। কামড় দেওয়ার পরপরই হাসপাতালে নেওয়া গেলে হয়তো তাঁর জীবনটা বাঁচানো যেত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category