শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৭২ Time View

নরসিংদীর রায়পুরা উপজেলায় খালের পানিতে গোসল করতে নেমে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চাঁন্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) এবং বাদল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। নিহত ও আহত সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের খালে ছয় শিশু একসঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর একজনকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে বিল ও খাল থেকে ছয় শিশুকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাবিয়া, আয়েশা ও জান্নাতকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে সুমাইয়া ঘটনাস্থলেই মারা যায় বলে স্থানীয়রা জানান। আহত দুই শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান চার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category