সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Title :
‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’: গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ইসলামাবাদে টিকটক তারকাকে গুলি করে হত্যা ভূমধ্যসাগরে দিকভ্রষ্ট নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, প্রাণ গেল ১০ জনের শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর ঢাকায় আসছে ভারতের শীর্ষ ব্যবসায়ী নেতাদের প্রতিনিধিদল পশ্চিমবঙ্গে তারাপীঠের কাছে হোটেলে আগুন, প্রাণ গেল ৭ তীর্থযাত্রীর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যে পরিকল্পনা ভেস্তে দিলেন এরদোয়ান অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: প্রধানমন্ত্রী ফরহাদ বিগত সরকারের দুর্নীতি ও অনিয়মে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রতিমন্ত্রী মাদারীপুরে নসিমন-ভ্যান সংঘর্ষে তরুণের মৃত্যু

ভূমধ্যসাগরে দিকভ্রষ্ট নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, প্রাণ গেল ১০ জনের

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে দিকভ্রষ্ট হয়ে ভাসতে থাকা একটি রাবারের নৌকা থেকে ২৯ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৯ বাংলাদেশি ও একজন সুদানি নাগরিকসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

গত ১৩ আগস্ট মিশরের মারসা মাতরুহ এলাকার উপকূল থেকে ওই নৌকার যাত্রীদের উদ্ধার করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া বাংলাদেশিদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কায়রোয় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. জাকির হোসেন স্বাক্ষরিত গতকাল রোববার (১৬ আগস্ট) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের চিঠিতে বলা হয়, মানবপাচার চক্রের সহায়তায় লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে ওই নৌকায় উঠেছিলেন অভিবাসনপ্রত্যাশীরা। গত ৩ আগস্ট লিবিয়ার তবরুক এলাকা থেকে ৩৮ বাংলাদেশি ও চার সুদানি নাগরিকসহ মোট ৪২ জন রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন।

নৌকাটি স্পিডবোটের ইঞ্জিন দিয়ে চালানো হচ্ছিল। তবে এতে সমুদ্রপথ নির্ধারণের জন্য প্রয়োজনীয় কোনো নেভিগেশন ব্যবস্থা ছিল না। যাত্রীদের জানানো হয়েছিল, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছাতে প্রায় ৩৬ ঘণ্টা সময় লাগবে।

কিন্তু নেভিগেশন ব্যবস্থা না থাকায় একপর্যায়ে নৌকাটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে দিকভ্রষ্ট হয়। পরে নৌকার জ্বালানি শেষ হয়ে গেলে সেটি ভূমধ্যসাগরের পানিতে ভাসতে থাকে।

দীর্ঘ সময় সাগরে ভাসমান থাকার পর ১৩ আগস্ট মিশরের মারসা মাতরুহ উপকূলের কাছে তাদের উদ্ধার করা হয়। এ সময় নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ২৯ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বাকি ১০ জনের মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে ৯ জন বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category