সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Title :
‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’: গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ইসলামাবাদে টিকটক তারকাকে গুলি করে হত্যা ভূমধ্যসাগরে দিকভ্রষ্ট নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, প্রাণ গেল ১০ জনের শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর ঢাকায় আসছে ভারতের শীর্ষ ব্যবসায়ী নেতাদের প্রতিনিধিদল পশ্চিমবঙ্গে তারাপীঠের কাছে হোটেলে আগুন, প্রাণ গেল ৭ তীর্থযাত্রীর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যে পরিকল্পনা ভেস্তে দিলেন এরদোয়ান অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: প্রধানমন্ত্রী ফরহাদ বিগত সরকারের দুর্নীতি ও অনিয়মে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রতিমন্ত্রী মাদারীপুরে নসিমন-ভ্যান সংঘর্ষে তরুণের মৃত্যু

ঢাকায় আসছে ভারতের শীর্ষ ব্যবসায়ী নেতাদের প্রতিনিধিদল

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

দুই দিনের সফরে আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকায় আসছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি সোমবার ও মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশে অবস্থান করবে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে একটি অগ্রবর্তী দল ইতোমধ্যে ঢাকায় এসে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।

সফরকালে ভারতের ব্যবসায়ী নেতারা বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গেও প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গত দুই বছরে বাংলাদেশ ও ভারত উভয় দেশের আরোপ করা বিভিন্ন বন্দরসংক্রান্ত বিধিনিষেধের কারণে দুই দেশের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। আমদানি-রপ্তানি কার্যক্রমে নানা জটিলতা তৈরি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

এ অবস্থায় ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের ঢাকা সফরকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও বিনিয়োগ কার্যক্রমে নতুন গতি আনার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সফরে ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা, বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category