ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা হুমকির তথ্য তাদের কাছে আসেনি। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ঝুঁকির তথ্য গোয়েন্দা সংস্থার কাছে নেই। এরপরও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, যেসব স্থানে কর্মসূচি অনুষ্ঠিত হবে, সেখানে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার থাকবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতার সুযোগ না থাকে।
তিনি বলেন, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বক্ষণ পরিস্থি