বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Title :

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বুদংপাড়া এলাকায় অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ চিকিৎসা শিবিরে প্রায় ১৩০ জন অসহায় ও দুস্থ নারী-পুরুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ সময় তাদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. নুরে রেজওয়ান তৌফিক রিজভী। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন এবং বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

চিকিৎসাসেবা নিতে আসা লাব্রে মারমা বলেন, “ডাক্তার দেখানো ও ওষুধ কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। আজ সেনাবাহিনীর চিকিৎসক আমাদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং বিনামূল্যে ওষুধ দিয়েছেন। এতে আমরা অনেক উপকৃত হয়েছি।”

স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, পার্বত্যাঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসহায় মানুষের কষ্ট লাঘবে মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category