শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও ভারতীয় স্কপ সিরাপসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত ২টা ২০ মিনিটে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার একটি বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পূর্ব হিঙ্গুলী কদমতলা এলাকার বোরহান উদ্দিন (৩৪) এবং করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার রহিম উল্লাহ রনি (৩৫)।

পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে বোরহান উদ্দিনের কাছ থেকে একটি কালো রঙের ৭.৬২ বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড তাজা গুলি, দুটি দেশীয় ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার এবং এক বোতল ভারতীয় তৈরি স্কপ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া রহিম উল্লাহ রনির কাছ থেকেও এক বোতল ভারতীয় তৈরি স্কপ সিরাপ জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার বোরহান উদ্দিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে জোরারগঞ্জ ও মিরসরাই থানায় ৯টি মামলা বিচারাধীন রয়েছে। অপরদিকে রহিম উল্লাহ রনির বিরুদ্ধে মাদক, চুরি ও অন্যান্য অভিযোগে জোরারগঞ্জ, রামু, লোহাগাড়া, পটিয়া, ছাগলনাইয়া ও সীতাকুণ্ড থানায় ৯টি মামলা বিচারাধীন রয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এলাকায় সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category