রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২০ Time View

২০২৫ সালের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, চলতি বছরে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা।

রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

রিজভীর ভাষ্য অনুযায়ী, দলের আয়ের প্রধান উৎস ছিল সদস্যপদ নবায়ন, বিভিন্ন স্তরের কমিটির চাঁদা, অনুদান এবং ব্যাংকের স্থায়ী আমানত থেকে পাওয়া সুদ।

তিনি জানান, একই সময়ে বিএনপির মোট ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। এই অর্থ দলীয় কার্যালয় পরিচালনা, পোস্টার ও লিফলেট প্রকাশ, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং কেন্দ্রীয় সাংগঠনিক ব্যয়সহ বিভিন্ন খাতে ব্যয় করা হয়েছে।

হিসাব অনুযায়ী, সব ব্যয় শেষে দলের উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা।

রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবেই বিএনপি নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।

এদিকে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এককভাবে নাকি জোটগতভাবে প্রার্থী দেবে-এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category