শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিএনপি নেতার বাড়ি থেকে কাফনের কাপড় ও হুমকির চিরকুট উদ্ধার

  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১০৫ Time View

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীর বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে বাড়ির প্রাচীরের ওপর এসব দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বলিয়ারপুর গ্রামের মৃত এজেল শেখের ছেলে লস্কর আলী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুনের সমর্থক হিসেবে পরিচিত।

অভিযোগ রয়েছে, দলীয় কোন্দলের জেরে দুর্বৃত্তরা বাড়ির সামনে ইটের দেয়ালের ওপর একটি হালকা নীল রঙের পলিথিনে মোড়ানো কাফনের কাপড়, আগরবাতির প্যাকেট, গোলাপজলের বোতল এবং একটি চিরকুট রেখে যায়। চিরকুটে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে বারাদি ক্যাম্প পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category