সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ডসভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭ Time View

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৬তম পরিচালনা বোর্ডসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় রাজশাহীতে বিএমডিএ কার্যালয়ের বোর্ড কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন। সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. ফিরোজ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আরমান হায়দার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) মো. জসিম উদ্দিন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম), বোর্ড সদস্য মো. জাফুরুল্লাহ, মো. সাইফুল ইসলাম হিরক ও মিসেস বদরুল লাইলিসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম এবং নির্বাহী পরিচালক ও সদস্য সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান (এনডিসি) সভায় অংশ নেন।

সভা শুরুর আগে বিএমডিএ জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

সভায় বিএমডিএর চলমান কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, উত্তরাঞ্চলের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং কৃষকদের কল্যাণে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত সদস্যরা বিএমডিএ চেয়ারম্যানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং উত্তরবঙ্গের কৃষি ও কৃষকদের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা ব্যক্ত করেন।

পরে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়। এ সময় চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন উপস্থিত সকল বোর্ড সদস্যকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category