জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে কর্মরত যুগ্মসচিব মো. মাহবুবুল আলম সিদ্দিকীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক পদে প্রেষণে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে দায়িত্ব পালন করা মো. মাহবুবুল আলম সিদ্দিকীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, আগামী ১৩ আগস্টের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্বে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি যোগদান না করলে ১৩ আগস্ট থেকে তাকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।