শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

অর্থনৈতিক সংকট সমাধানে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭৫ Time View

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার।

তিনি বলেন, ফ্যাসিস্ট ও আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করতে হয়েছে। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পারফেক্ট নয়। বর্তমান অর্থনৈতিক সংকট সমাধানে অন্তত দুই বছর সময় প্রয়োজন।

রোববার রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাজেট ডায়ালগ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নানা ধরনের অর্থনৈতিক সহায়তা কমে গেছে, এমন সময় চ্যালেঞ্জিং বাজেট দিতে হয়েছে। বাজেট পারফেক্ট হয়েছে বলছি না। যেদিকে হাত দিই, শুধু বকেয়া। এমন সময় দেড় মাসের মধ্যে বাজেট দিতে হয়েছে। অথচ প্রস্তুতি নিতেই অন্তত ৬ মাস দরকার।

তিনি আরও বলেন, অল্প টাকা দিয়ে হলেও ট্যাক্স নেটের আওতায় আসতে হবে দেশের মানুষকে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিগত সরকার প্রায় ১ হাজার ৩০০ প্রজেক্ট নিজেদের স্বার্থে তৈরি করেছিল, যার অনেকটাই ইতোমধ্যে বাতিল করা হয়েছে। অনেক প্রকল্প ৬০ থেকে ৮০ শতাংশ সম্পন্ন হলেও তা কোনো কাজে আসছে না।

তিনি বলেন, লোকাল ব্যাংক থেকে অর্থ নিয়ে ১১ থেকে ১৩ শতাংশ সুদে প্রাইভেট সেক্টর টিকতে পারে না, যা সরকারের জন্যও কষ্টদায়ক। তবে সরকার ধীরে ধীরে এই খাত থেকে অর্থ নেওয়া থেকে বের হয়ে আসবে।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটি সঠিকভাবে বিতরণ করা হবে এবং শ্রমিকের বেতন সরকার দেয় না, তবে ফ্যামিলি কার্ড কিছুটা হলেও স্বস্তি দেবে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের সিলেকশনে রাজনৈতিকভাবে কেউ আওতায় আসেনি। প্রবাদ আছে যারা রাজনীতি করবে, তারাই সুবিধা পাবে। কিন্তু আমরা তা করিনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category