শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৬৮ Time View

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের এক ইঞ্চি ভূমিও কাউকে দখল করতে দেওয়া হবে না।

শুক্রবার (৩ জুলাই) সকালে নেত্রকোনা জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে সংসদে আলোচনা চেয়ে নোটিশ দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি। তার মতে, সীমান্ত ইস্যুতে সংসদ থেকে একটি ঐক্যবদ্ধ বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছানো প্রয়োজন, যাতে স্পষ্ট হয়-দেশের সার্বভৌমত্ব রক্ষায় পুরো জাতি একসঙ্গে রয়েছে।

তিনি বলেন, প্রয়োজন হলে সীমান্তে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও দেশপ্রেমের শক্তি নিয়ে দাঁড়াবে। বিজিবির হাতে অস্ত্র থাকবে, আর জনগণের হাতে থাকবে দেশপ্রেম। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।

প্রতিবেশী দেশের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বন্ধুত্বের নামে কোনো রাষ্ট্র অন্য দেশের মানুষের ওপর নিপীড়ন চালাতে পারে না। প্রকৃত বন্ধুত্ব পারস্পরিক সম্মান ও দায়িত্বশীল আচরণের ভিত্তিতে গড়ে ওঠে। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের স্বার্থ রক্ষায় জনগণও নীরব থাকবে না।

নদী ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, বর্ষাকালে নদী খনন করায় সরকারি অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত হয় না। এতে নদী ভরাট, বর্ষায় বালুচর সৃষ্টি এবং শুষ্ক মৌসুমে পানির সংকটের মতো সমস্যা তৈরি হয়। এ অবস্থার পরিবর্তনে তিনি আবারও দেশের অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, অর্থবছরের প্রথম নয় মাসে উন্নয়ন প্রকল্পের কাজ ধীরগতিতে চলে, অথচ শেষ দেড় থেকে দুই মাসে তড়িঘড়ি করে অধিকাংশ অর্থ ব্যয় করা হয়। এতে প্রকল্পের মান ও জবাবদিহি ক্ষতিগ্রস্ত হয় বলে তিনি মন্তব্য করেন।

নেত্রকোনার শিল্প সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রবাল, সিলিকা বালু, কৃষিভিত্তিক পণ্য ও মৎস্যসম্পদকে ঘিরে জেলায় শিল্পায়নের ব্যাপক সুযোগ রয়েছে। তবে দুর্নীতি, ঘুষ, কমিশন বাণিজ্য, আমলাতান্ত্রিক জটিলতা এবং লাল ফিতার দৌরাত্ম্য দূর করে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। তবেই দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং উন্নয়ন আরও গতিশীল হবে।

নেত্রকোনা জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং জেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category