মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

নামাজ আদায় করতে বলায় নাতি জামাইয়ের বিরুদ্ধে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নানা শ্বশুর। এ সময় তার হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলারও অভিযোগ উঠেছে নাতি জামাইয়ের বিরুদ্ধে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় অভিযোগটি করেন মাওলানা সোহরাব হোসেন।

অভিযুক্তের নাম রব্বানী গাজী। তিনি বরগুনা সদর উপজেলার পনু গাজীর ছেলে।

অভিযোগে বলা হয়েছে, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানার লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তার বাড়ির পাশেই বসবাস করেন নাতি জামাই রব্বানী গাজী। অভিযোগকারীর দাবি, রব্বানী বেপরোয়া ও ইসলামবিরোধী জীবনযাপন করেন।

গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে রব্বানীকে নামাজ পড়ার পরামর্শ দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী কোনো কথা না শুনে বৃদ্ধের হাত থেকে লাঠি কেড়ে নেন এবং সেটি ভেঙে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী জানান, বার্ধক্যের কারণে তার হাঁটাচলা করতে এমনিতেই কষ্ট হয়। এর মধ্যে আকস্মিক এ ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারেন বলেও আশঙ্কা করছেন তিনি। এ ছাড়া পথে-ঘাটে গালিগালাজ ও অকথ্য ভাষায় কথা বলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।

এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাওলানা সোহরাব হোসেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন থানায় এসে একটি অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category