মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অন্যত্র বদলি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বদলি হওয়া তিন পুলিশ কর্মকর্তা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। চিঠিতে বলা হয়েছে, তাঁদের কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় পদায়ন করা হয়েছে।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।

এদিকে দিনভর গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে উল্লেখ করা হয়েছে।জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category