শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫ Time View

থাইল্যান্ড সফরকালে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই আন্দোলনের যোদ্ধাদের দেখতে গিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার তিনি ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সফরের সময় হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন গুরুতর আহত ব্যক্তির সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসকদের কাছ থেকেও তাদের বর্তমান অবস্থা ও চিকিৎসা অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতের বিষয়েও সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বারোপ করেন।

ডা. শফিকুর রহমান আহতদের সাহসিকতা ও ত্যাগের প্রশংসা করে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি তাদের আরোগ্য কামনায় দোয়া করেন এবং পরিবারের সদস্যদের প্রতিও সহমর্মিতা জানান।

এ সময় চিকিৎসাধীন জুলাই যোদ্ধারাও বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করতে রাজনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সফরে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category