মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Title :
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি আজই স্বাক্ষর হবে: দাবি ট্রাম্পের ঝালকাঠিতে আড়াই হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, রয়েছেন জুলাই শহীদের মা আল-আকসার মুয়াজ্জিন শায়খ নাজি আল-কাজ্জাজের ইন্তেকাল মিরপুরে শান্ত-তানজিদ জুটির তাণ্ডবে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই: স্বরাষ্ট্রমন্ত্রী পাচারের অর্থ ফেরত এনে ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী সৌদিতে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেল নিয়ে নাটক করল সরকার: নাহিদ ইসলাম

আল-আকসার মুয়াজ্জিন শায়খ নাজি আল-কাজ্জাজের ইন্তেকাল

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

পবিত্র আল-আকসা মসজিদের সুপরিচিত মুয়াজ্জিন ও কারি শায়খ নাজি আল-কাজ্জাজ ইন্তেকাল করেছেন। শনিবার বার্ধক্যজনিত কারণে ৬৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার অধিকৃত পূর্ব জেরুজালেমে শত শত ফিলিস্তিনির উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রায় ৪৮ বছর ধরে আল-আকসা মসজিদে আজান দিয়ে আসা শায়খ নাজি আল-কাজ্জাজ ১৯৭৮ সালে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব পালন শুরু করেন। সুমধুর কণ্ঠে আজান ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে তিনি জেরুজালেমবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।

জেরুজালেমের ঐতিহ্যবাহী কাজ্জাজ পরিবার বহু প্রজন্ম ধরে আল-আকসায় আজান দেওয়ার দায়িত্ব পালন করে আসছে। শায়খ নাজি আল-কাজ্জাজ ছিলেন সেই ঐতিহ্যের অন্যতম ধারক। বর্তমানে তার ছেলে ফেরাস আল-কাজ্জাজও একই দায়িত্ব পালন করছেন।

তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। মিসরের ধর্মমন্ত্রী ওসামা আল-আজহারি এক শোকবার্তায় বলেন, শায়খ নাজির কণ্ঠ জেরুজালেমবাসীর হৃদয়ে আধ্যাত্মিক প্রশান্তি জুগিয়েছে এবং তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদও শোক জানিয়ে বলেছে, আল-আকসার প্রতি ভালোবাসা ও সংগ্রামের প্রতীক ছিলেন তিনি। তার আজানের ধ্বনি দীর্ঘদিন ধরে জেরুজালেমে মুসলিম পরিচয় ও আত্মপরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category