রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৯ Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দলটির ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন।

পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানা এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর উপজেলা থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৬ জন, হাতিয়া থেকে ১ জন, কোম্পানীগঞ্জ থেকে ৩ জন এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২ জনকে গ্রেপ্তার করা হয়। এভাবে মোট ১২ জনকে আটক করা হয়েছে।

এসপি এন এম নাসিরুদ্দিন আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category