মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

আইফোন ব্যবহার নিষিদ্ধ করল চীন, ব্যবসায়ীদের উদ্বেগ

  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৩ Time View

সরকারি সংস্থাগুলোর কর্মীদের অ্যাপলের আইফোনসহ অন্যান্য বিদেশি ব্র্যান্ডের ডিভাইস অফিসে ব্যবহার না করা বা অফিসে না আনার নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ। এতে বিদেশি কোম্পানিগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে বুধবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মীদের প্রতি এ নির্দেশনা দিয়েছেন। তবে নির্দেশের পরিসর ঠিক কতটা বা কাদের তা মানতে হবে সেটি স্পষ্ট নয়।

বিশ্লেষকরা বলছেন, এমন সময়ে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যখন আইফোনের নতুন সিরিজ বাজারে আসতে চলেছে। এতে বিদেশি কোম্পানিগুলোর মধ্যে চীনে ব্যবসা করা নিয়ে উদ্বেগ সৃষ্টি হতে পারে, কারণ এরমধ্যেই চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

 
প্রতিবেদনে অ্যাপল ছাড়া অন্য কোনো বিদেশি ফোন নির্মাতার নাম উল্লেখ করেনি ওয়াল স্ট্রিট জার্নাল। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে চীনা সরকারের হয়ে সাংবাদিকদের ব্রিফ করা সংস্থা স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসে যোগাযোগ করা হলেও, কোনো মন্তব্য করেনি তারা। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি অ্যাপলও। সাম্প্রতিক বছরগুলোতে তথ্য সুরক্ষার বিষয়ে জোর দিয়ে আসছে বেইজিং। বিদেশি কোম্পানিগুলোর জন্য নতুন আইনও তৈরি করেছে দেশটি।

গেল মে মাসে স্থানীয় কোম্পানিগুলোকে প্রযুক্তি খাতে স্বনির্ভরতা অর্জনের জন্য মূল ভূমিকা পালন করার আহ্বান জানায় চীন সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতাই এর মূল উদ্দেশ্য বলে ধারণা বিশ্লেষকদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category