সরকারি সংস্থাগুলোর কর্মীদের অ্যাপলের আইফোনসহ অন্যান্য বিদেশি ব্র্যান্ডের ডিভাইস অফিসে ব্যবহার না করা বা অফিসে না আনার নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ। এতে বিদেশি কোম্পানিগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে বুধবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
বিশ্লেষকরা বলছেন, এমন সময়ে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যখন আইফোনের নতুন সিরিজ বাজারে আসতে চলেছে। এতে বিদেশি কোম্পানিগুলোর মধ্যে চীনে ব্যবসা করা নিয়ে উদ্বেগ সৃষ্টি হতে পারে, কারণ এরমধ্যেই চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
গেল মে মাসে স্থানীয় কোম্পানিগুলোকে প্রযুক্তি খাতে স্বনির্ভরতা অর্জনের জন্য মূল ভূমিকা পালন করার আহ্বান জানায় চীন সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতাই এর মূল উদ্দেশ্য বলে ধারণা বিশ্লেষকদের।