ইমার্জিং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিসকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তান দলের হয়ে পাঁচটি ওয়ানডে ও নয়টি টি-টোয়েন্টি খেলা হারিসকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দলে আছেন আরশাদ ইকবাল, কামরান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইয়ুম আইয়ুব, শাহনেওয়াজ দাহনি ও তায়াব তাহির।
ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর বসছে শ্রীলঙ্কায়। আট দল নিয়ে ১২ জুলাই কলম্বোতে বসবে আসর। শেষ হবে ২১ জুলাই। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। দুই গ্রুপের শীর্ষ চারদল খেলবে সেমিফাইনাল।
১৫ সদস্যের পাকিস্তান দল: মোহাম্মদ হারিস (অধিনায়ক), ওমর বিন ইউসুফ, আমাদ বাট, আরশাদ ইকবাল, হাসিবউল্লাহ, কামরান, মেহ্নাজ মমতাজ, মুবাশির খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, কাসিম আকরাম, সাহিবজাদা ফারহান, সাইয়ুম আইয়ুব, শাহনেওয়াজ দাহনই, সুফিয়ান মুকিম, তায়াব তাহির।