মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পাকিস্তানের দল ঘোষণা মোহাম্মদ হারিসকে অধিনায়ক করে

  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১২৩ Time View

ইমার্জিং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিসকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

২০১৯ সালের পর প্রথমবারের মতো ইমার্জিং এশিয়া কাপের আসর বসছে। আট দল নিয়ে আগামী মাসেই বসবে এবারের আসর। এর আগে দিন কয়েক আগে শেষ হয়েছে নারীদের ইমার্জিং এশিয়া কাপের আসর।


এই টুর্নামেন্টের জন্য দুদিন আগে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দলও (বিসিবি)। অন্য দলগুলোও একে একে দল ঘোষণা করছে। তারই ধারাবাহিকতায়  এবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে পিসিবি। শীর্ষপর্যায়ে খেলা বেশ কয়েকজন আছেন এশিয়া কাপের দলে।
পাকিস্তান দলের হয়ে পাঁচটি ওয়ানডে ও নয়টি টি-টোয়েন্টি খেলা হারিসকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দলে আছেন আরশাদ ইকবাল, কামরান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইয়ুম আইয়ুব, শাহনেওয়াজ দাহনি ও তায়াব তাহির।

ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর বসছে শ্রীলঙ্কায়। আট দল নিয়ে ১২ জুলাই কলম্বোতে বসবে আসর। শেষ হবে ২১ জুলাই। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। দুই গ্রুপের শীর্ষ চারদল খেলবে সেমিফাইনাল।

১৫ সদস্যের পাকিস্তান দল: মোহাম্মদ হারিস (অধিনায়ক), ওমর বিন ইউসুফ, আমাদ বাট, আরশাদ ইকবাল, হাসিবউল্লাহ, কামরান, মেহ্নাজ মমতাজ, মুবাশির খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, কাসিম আকরাম, সাহিবজাদা ফারহান, সাইয়ুম আইয়ুব, শাহনেওয়াজ দাহনই, সুফিয়ান মুকিম, তায়াব তাহির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category