শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

র‍্যাংকিংয়ে ১০০-এর বাইরে নাদাল

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৯২ Time View

কয়েক মাস আগেও যে নাদালকে র‍্যাংকিংয়ে শীর্ষ দশের বাইরেও কল্পনা করা যেত না, সেই নাদালই এখন র‍্যাংকিংয়ে ১০০-এর বাইরে। ২০০৩ সালের পর এবারেই প্রথম র‍্যাংকিংয়ে এমন ঘটেছে নাদালের সঙ্গে।

ফরাসি ওপেনের পুরুষ এককের ফাইনালের পরদিন সোমবার (১২ জুন) নতুন র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। গত বছরেও এই ফরাসি ওপেন জিতেই ২ হাজার পয়েন্ট অর্জন করেছিলেন নাদাল। তবে ইনজুরির কারণে ক্লে কোর্টের রাজা এবারের আসরে খেলতে পারেননি। ফলে তিনি হারিয়েছেন ২ হাজার পয়েন্ট। এতে র‍্যাংকিংয়ে ১২১ ধাপ পিছিয়ে গেছেন স্প্যানিশ এই তারকা। র‍্যাংকিংয়ের ১৫তম স্থান থেকে ১৩৬তম স্থানে নেমে গেছেন ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা। তার পয়েন্ট এখন মাত্র ৪৪৫।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে ইনজুরিতে পড়েন নাদাল। এরপর থেকে কোর্টের বাইরে আছেন ৩৭ বছর বয়সি তারকা। আগামী উইম্বলডন ও ইউএস ওপেন থেকে পয়েন্ট হারালে বা খেলতে না পারলে র‍্যাংকিংয়ে আরও নিচে নেমে যাবেন তিনি।


২০০৩ সালের পর র‍্যাংকিংয়ে সবচেয়ে বাজে অবস্থায় আছেন নাদাল। সে বছর তিনি ছিলেন ১৫২তম স্থানে। ২০০৫ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত র‍্যাংকিংয়ের শীর্ষ দশে ছিলেন নাদাল।

এবারের ফরাসি ওপেন জিতে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নেন নোভাক জোকোভিচ। এক ধাপ পিছিয়ে দুইয়ে অবস্থান করছেন স্পেনের কার্লোস আলকারাস দুইয়ে ও রাশিয়ার দানিল মেদভেদেভ তিনে নেমে গেছেন।    

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category