কয়েক মাস আগেও যে নাদালকে র্যাংকিংয়ে শীর্ষ দশের বাইরেও কল্পনা করা যেত না, সেই নাদালই এখন র্যাংকিংয়ে ১০০-এর বাইরে। ২০০৩ সালের পর এবারেই প্রথম র্যাংকিংয়ে এমন ঘটেছে নাদালের সঙ্গে।
ফরাসি ওপেনের পুরুষ এককের ফাইনালের পরদিন সোমবার (১২ জুন) নতুন র্যাংকিং প্রকাশ করা হয়েছে। গত বছরেও এই ফরাসি ওপেন জিতেই ২ হাজার পয়েন্ট অর্জন করেছিলেন নাদাল। তবে ইনজুরির কারণে ক্লে কোর্টের রাজা এবারের আসরে খেলতে পারেননি। ফলে তিনি হারিয়েছেন ২ হাজার পয়েন্ট। এতে র্যাংকিংয়ে ১২১ ধাপ পিছিয়ে গেছেন স্প্যানিশ এই তারকা। র্যাংকিংয়ের ১৫তম স্থান থেকে ১৩৬তম স্থানে নেমে গেছেন ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা। তার পয়েন্ট এখন মাত্র ৪৪৫।