ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের নকআউটের খেলা মাঠে গড়াচ্ছে। শেষ ষোলোর ম্যাচে বুধবার (৩১ মে) মাঠে নামছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিজ দেশে আয়োজিত প্রতিযোগিতাটিতে রীতিমতো উড়ছে আলবিসেলেস্তেরা। তিন ম্যাচেই জয় পেয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে পা রেখেছে তারা। অন্যদিকে প্রথম ম্যাচে ইতালির কাছে হেরে গেলেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলও।
অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে লাতিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের দারুণ দাপট। টুর্নামেন্টটিতে সর্বোচ্চ শিরোপাজয়ী দল আর্জেন্টিনা। অন্যদিকে আরেক জায়ান্ট ব্রাজিলও পাঁচ শিরোপা নিয়ে আছে তাদের পরেই। বুধবার শেষ ষোলোর খেলায় মাঠে নামছে দুই দলই।