মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফিফা অনূর্ধ্ব ২০: রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১০১ Time View

ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের নকআউটের খেলা মাঠে গড়াচ্ছে। শেষ ষোলোর ম্যাচে বুধবার (৩১ মে) মাঠে নামছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিজ দেশে আয়োজিত প্রতিযোগিতাটিতে রীতিমতো উড়ছে আলবিসেলেস্তেরা। তিন ম্যাচেই জয় পেয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে পা রেখেছে তারা। অন্যদিকে প্রথম ম্যাচে ইতালির কাছে হেরে গেলেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলও।

অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে লাতিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের দারুণ দাপট। টুর্নামেন্টটিতে সর্বোচ্চ শিরোপাজয়ী দল আর্জেন্টিনা। অন্যদিকে আরেক জায়ান্ট ব্রাজিলও পাঁচ শিরোপা নিয়ে আছে তাদের পরেই। বুধবার শেষ ষোলোর খেলায় মাঠে নামছে দুই দলই।


ষষ্ঠ শিরোপার মিশনে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ তিউনিসিয়া। বাংলাদেশ সময় রাত ১১.৩০ টায় স্তাদিও সুইদাদ ডে লা প্লাটায় শুরু হবে ম্যাচটি। অন্যদিকে বাংলাদেশ সময় রাত ৩ টায় মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে লিওনেল মেসির উত্তরসূরিদের প্রতিপক্ষ ‘সুপার ঈগল’ খ্যাত নাইজেরিয়া। স্তাদিও সান হুয়ান ডেল বাইসেন্টেনারিওতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category