শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মহাকাশ স্টেশনে পৌঁছেছেন রায়ানা বারনাভি নামক সৌদি আরবের প্রথম নারী

  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৯৪ Time View

সৌদি আরব এবং আরব বিশ্বের প্রথম নারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন নভোচারী রায়ানা বারনাভি। সৌদি আরবের এই নারী নভোচারী যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস এর দ্বিতীয় ব্যক্তিগত মিশনে অংশ নেয়া দুই সৌদি নাগরিকের একজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত রোববার (২১ মে) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে মিশনটির যাত্রা শুরু হয়।

 

 
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছানোর আগে মহাকাশে ধারণ করা একটি ভিডিওতে সৌদি এই নারী নভোচারী বলেন, ‘বিশ্বের সকল মানুষের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আমি চাই আপনারা বড় স্বপ্ন দেখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং মানবতায় বিশ্বাস করুন।’
 
অ্যাক্সিওম মিশন ২-এ রায়ানা বারনাভির সঙ্গে আরেক নভোচারী আলী আল-কারনিও রয়েছেন। এছাড়া তাদের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের আরও দুই নভোচারী। তারা হলেন- কমান্ডার পেগি হুইটসন ও পাইলট জন শফনার।
 
হিউস্টনভিত্তিক অ্যাক্সিওম স্পেস পরিচালিত মহাকাশ স্টেশনে এটি দ্বিতীয় ব্যক্তিগত ফ্লাইট। প্রথম ফ্লাইটে গত বছর তিন ব্যবসায়ী এবং এক অবসরপ্রাপ্ত নাসার মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। আগামী কয়েক বছরের মধ্যে স্টেশনে নিজস্ব প্ল্যাটফর্ম যোগ করার পরিকল্পনা করছে অ্যাক্সিওম।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category