মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ জ্বালানির দাম বাড়ানো গণমানুষের ওপর জুলুম: সাদিক কায়েম জামায়াত আমিরকে লংমার্চ বন্ধের অনুরোধ শেহবাজ শরিফের নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু বগুড়ায় জঙ্গলে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করলেন স্থানীয়রা গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

জামায়াত আমিরকে লংমার্চ বন্ধের অনুরোধ শেহবাজ শরিফের

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

পেট্রোলিয়াম লেভি প্রত্যাহারের দাবিতে জামায়াতে ইসলামীর ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এ বিষয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দলটির আমির হাফিজ নাঈমুর রহমানকে ফোন করে কর্মসূচি স্থগিতের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জ্বালানি কর নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মুলতানে পৌঁছানোর পর জামায়াতের আমিরকে ফোন করেন শেহবাজ শরিফ। এ সময় তিনি লং মার্চ স্থগিত রাখার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর অনুরোধের জবাবে হাফিজ নাঈম বলেন, সরকারকে সংঘাত বা আইনশৃঙ্খলার অবনতির দিকে ঠেলে দেওয়া তাদের উদ্দেশ্য নয়। জনগণের সমস্যা তুলে ধরতেই তারা রাস্তায় নেমেছেন। প্রতিবাদ করার অধিকার সরকারকে সম্মান করতে হবে।

লং মার্চ স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দলের কেন্দ্রীয় শুরার সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান জামায়াতের আমির। তবে কর্মসূচি স্থগিত হলেও প্রতিবাদের অধিকার থেকে সরে আসবে না দলটি বলে তিনি জানান।

পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে হাফিজ নাঈমের নেতৃত্বে পরিচালিত ট্রেন মার্চ সোমবার গভীর রাতে মুলতানে পৌঁছায়। সেখানে রেলস্টেশনে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

হাফিজ নাঈম বলেন, ট্রেন চার ঘণ্টা দেরিতে মুলতানে পৌঁছালেও সমর্থকদের স্বাগত জানানো ঠেকানো যায়নি। যারা ষড়যন্ত্র করেছিল, তারা মুলতানে কত মানুষ রাস্তায় নেমেছে তা দেখুক। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন শহরেও একইভাবে সমর্থকদের স্বাগত জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, মুলতানের পর লং মার্চ দক্ষিণ পাঞ্জাব হয়ে মধ্য পাঞ্জাবের দিকে এগিয়ে যাবে।

সরকারের উদ্দেশে জামায়াতের আমির বলেন, রাস্তায় কনটেইনার ফেলে কিংবা বিভিন্ন বাধা সৃষ্টি করে এই মার্চ থামানো যাবে না। পেট্রোলিয়াম লেভির মধ্যে থাকা ‘চাঁদাবাজির কর’ প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দেওয়ার দাবি জানান তিনি।

দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের সমস্যা তুলে ধরতেই তারা আন্দোলনে নেমেছেন উল্লেখ করে হাফিজ নাঈম অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো এসব বিষয়ে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। গম, আটা ও চিনির দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন, আটা ও চিনি ব্যবসায়ীদের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রভাব রয়েছে। চিনি আমদানি-রপ্তানির নীতিতেও অসঙ্গতি রয়েছে বলে দাবি করেন তিনি।

স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের সঙ্গে সরকারের চুক্তি নিয়ে জামায়াতের আগের আন্দোলনের কথাও তুলে ধরেন হাফিজ নাঈম। সে সময়ও জনগণের স্বার্থ রক্ষার দাবিতে দলটি আন্দোলন করেছিল বলে উল্লেখ করেন তিনি।

গত রোববার করাচি থেকে শুরু হয় জামায়াতে ইসলামীর এই লং মার্চ। ট্রেন ও সড়কপথে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ইসলামাবাদের দিকে এগিয়ে যাচ্ছে কর্মসূচিটি। এর আগে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে দলটি।

মুলতান থেকে লং মার্চের বহর লাহোরের দিকে যাওয়ার কথা রয়েছে। এরপর সেখান থেকে জামায়াতের নেতাকর্মীরা ইসলামাবাদের দিকে অগ্রসর হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category