লা লিগায় শনিবার (২৯ এপ্রিল) রিয়াল বেতিসের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এ ম্যাচে অভিষেক হয়েছে ‘লামিনে ইয়ামাল’ নামে ১৫ বছরের এক তরুণের। লিগে বার্সার হয়ে খেলা সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার তিনি।
স্পেনে জন্ম নেয়া ইয়ামাল বার্সেলোনা অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। এখন পর্যন্ত বেশ সম্ভাবনাময় মনে করা হচ্ছে তাকে। বেতিসের বিপক্ষে ৮৫ মিনিটে গাভির বদলি হিসেবে নামেন তিনি। মাঠে নেমেই গোলের সুযোগ পেয়েছিলেন, অল্পের জন্য সুযোগ হাতছাড়া হয় তার।