মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইতিহাস গড়লেন বার্সেলোনার ১৫ বছরের ফুটবলার

  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৭০ Time View

লা লিগায় শনিবার (২৯ এপ্রিল) রিয়াল বেতিসের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এ ম্যাচে অভিষেক হয়েছে ‘লামিনে ইয়ামাল’ নামে ১৫ বছরের এক তরুণের। লিগে বার্সার হয়ে খেলা সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার তিনি।

স্পেনে জন্ম নেয়া ইয়ামাল বার্সেলোনা অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। এখন পর্যন্ত বেশ সম্ভাবনাময় মনে করা হচ্ছে তাকে। বেতিসের বিপক্ষে ৮৫ মিনিটে গাভির বদলি হিসেবে নামেন তিনি। মাঠে নেমেই গোলের সুযোগ পেয়েছিলেন, অল্পের জন্য সুযোগ হাতছাড়া হয় তার।


গোল খেয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসে বেতিস। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। তবে ৩১ মিনিটে বড় ধাক্কা খায় সফরকারী দলটি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এডগার গঞ্জালেস। লা লিগার ইতিহাসে কেবল তৃতীয় খেলোয়াড় হিসেবে এদিন বদলি নামার পর প্রথমার্ধেই দুটি হলুদ কার্ড দেখেন গঞ্জালেস। ইতালিয়ান ডিফেন্ডার লুইজ ফেলিপে চোট পেলে দ্বাদশ মিনিটে নেমেছিলেন তিনি।

১০ জনের দলে পরিণত হওয়ার পর আর লড়াইয়ে পেরে ওঠেনি বেতিস। জুলস কুন্দের ক্রস থেকে গোল করেন লেভানদোভস্কি। চলতি লিগে এটি তার ১৯তম গোল। লা লিগার এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে সবার ওপরে আছেন তিনি। ৩৯ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন দারুণ খেলতে থাকা রাফিনিয়া

৬৪ মিনিটে বেতিসের হয়ে শেষবারের মতো ক্যাম্প ন্যুয়ে খেলতে নামেন হুয়াকিন। তবে হাঁটুতে চোট পাওয়ায় ৮১ মিনিটে মাঠ ছাড়তে হয় ৪১ বছর বয়সী বেতিস কিংবদন্তিকে। চলতি মৌসুম শেষেই বেতিসের সঙ্গে ১৫ বছরের সম্পর্কের পাঠ চুকিয়ে অবসর নিচ্ছেন তিনি। মাঠ ছাড়ার সময় গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে সম্মান জানায়। আগেই সব বদলি শেষ করে ফেলায় এরপর ৯ জন নিয়েই খেলতে হয়েছে বেতিসকে।  

সেই সুযোগে এর এক মিনিট পরই স্কোরলাইন ৪-০ করে ফেলে স্বাগতিক বার্সা। আনসু ফাতির জোরালো শট বেতিসের আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার গুইডো রদ্রিগেজের পায়ে লেগে দিক বদলে পোস্টের ভেতর দিয়ে ঢুকে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category