শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিশ্বমন্দার শঙ্কা কি সত্যি হচ্ছে

  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৩০৪ Time View

চলতি বছর মন্দার কবলে পড়তে পারে কিছু দেশ। এছাড়া বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি নেমে যেতে পারে দুই শতাংশের নিচে। এমন দুঃসংবাদ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধই এ অনিশ্চয়তা তৈরি করেছে বলে মনে করছে সংস্থাটি।

 মঙ্গলবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে আইএমএফ জানিয়েছে, নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উচ্চ আর্থিক ঝুঁকির একটি ‘বিপজ্জনক পর্যায়ে’ প্রবেশ করছে বিশ্ব। আর্থিক অস্থিরতা বিশ্ব প্রবৃদ্ধিকে চরমভাবে বাধাগ্রস্ত করবে। এছাড়া উচ্চ সুদের হার বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে মন্থর করে দিতে পারে।
একই সঙ্গে অস্থিতিশীলতা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিকে মন্দার কাছাকাছি পর্যায়ে নিয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
 

সবশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটপুট প্রতিবেদনে আইএমএফ জানায়, সম্প্রতি দুটি মার্কিন ব্যাংকের ব্যর্থতা ও ক্রেডিট সুইস ব্যাংকের অস্থিরতা গোটা ব্যাংকিং খাতকে ঝুঁকিতে ফেলেছে। বর্তমানে এসব ঝুঁকি সব ব্যাংকেই বিরাজমান। এ অস্থিরতায় উচ্চ মূল্যস্ফীতি হচ্ছে। আর ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ অনিশ্চয়তার আরেকটি স্তর যুক্ত করেছে।

আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি দুই শতাংশের নিচে নেমে যাওয়ার আশঙ্কা এক-চতুর্থাংশ, যা বৈশ্বিক মন্দার সমতুল্য। ১৯৭০ সাল থেকে মাত্র পাঁচবার এমন ঘটনা ঘটেছে।

 
ওয়ার্ল্ড ব্যাংকের উদ্যোগে বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সপ্তাহব্যাপী একটি বৈঠক চলছে। এ বৈঠকে আইএমএফ জানায়, আগের তুলনায় সম্প্রতি আর্থিক ব্যবস্থায় অস্থিরতা বেড়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অন্ধকার ঘনীভূত হচ্ছ। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category