রাশিয়া-ইউক্রেন যুদ্ধই এ অনিশ্চয়তা তৈরি করেছে বলে মনে করছে সংস্থাটি।
সবশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটপুট প্রতিবেদনে আইএমএফ জানায়, সম্প্রতি দুটি মার্কিন ব্যাংকের ব্যর্থতা ও ক্রেডিট সুইস ব্যাংকের অস্থিরতা গোটা ব্যাংকিং খাতকে ঝুঁকিতে ফেলেছে। বর্তমানে এসব ঝুঁকি সব ব্যাংকেই বিরাজমান। এ অস্থিরতায় উচ্চ মূল্যস্ফীতি হচ্ছে। আর ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ অনিশ্চয়তার আরেকটি স্তর যুক্ত করেছে।
আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি দুই শতাংশের নিচে নেমে যাওয়ার আশঙ্কা এক-চতুর্থাংশ, যা বৈশ্বিক মন্দার সমতুল্য। ১৯৭০ সাল থেকে মাত্র পাঁচবার এমন ঘটনা ঘটেছে।