নাটকটিতে তাসনিয়া ফারিণের সহশিল্পী শাশ্বত দত্ত। গত ফেব্রুয়ারিতে ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’তে অভিনয় করে নজর কেড়েছেন এই তরুণ।
বুধবার (৫ এপ্রিল) থেকে রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছে। ‘নীতুর জন্য’ পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘নীতু মেয়েটির গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। এর বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলব, ফারিণকে নতুনভাবে দেখা যাবে। আর শাশ্বতকে আমার সম্ভাবনাময় মনে হয়েছে।’
নাটকটি লিখেছেন আসাদ জামান। এতে আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী ও ফখরুল বাশার। চিত্রগ্রহণ করছেন রাজু রাজ। আবহ সংগীত করবেন এপি শুভ। আসন্ন ঈদে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।