শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

‘নীতুর জন্য’ নাটকে তাসনিয়া ফারিণ ও শাশ্বত

  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৭৭ Time View

ঈদে নতুনরূপে দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘নীতুর জন্য’ নাটকে চরিত্রের প্রয়োজনে শ্যামলবরণ মেকআপ নিয়েছেন তিনি। এতে নীতু চরিত্রে দেখা যাবে তাকে।

নাটকটিতে তাসনিয়া ফারিণের সহশিল্পী শাশ্বত দত্ত। গত ফেব্রুয়ারিতে ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’তে অভিনয় করে নজর কেড়েছেন এই তরুণ।

বুধবার (৫ এপ্রিল) থেকে রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছে। ‘নীতুর জন্য’ পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘নীতু মেয়েটির গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। এর বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলব, ফারিণকে নতুনভাবে দেখা যাবে। আর শাশ্বতকে আমার সম্ভাবনাময় মনে হয়েছে।’

নাটকটি লিখেছেন আসাদ জামান। এতে আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী ও ফখরুল বাশার। চিত্রগ্রহণ করছেন রাজু রাজ। আবহ সংগীত করবেন এপি শুভ। আসন্ন ঈদে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category