শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সাকিব আল হাসানের জন্মদিন আজ

  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩০৯ Time View

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন তারা হয়তো কখনো আসেনি। যে তারা শুধু নিজেই আলোকিত হয়নি, তার সঙ্গে সঙ্গে আলোকিত করেছে সারা দেশকে। বিশ্বদরবারে বারবার দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর উপলক্ষও এনে দিয়েছে। বলা হচ্ছে সাকিব আল হাসানের কথা। শুক্রবার (২৪ মার্চ) বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের জন্মদিন।

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বলা হয় সাকিবকে। দেশের ইতিহাসে সবচেয়ে সফল এই ক্রিকেটারের বিচরণ ক্রিকেটের তিন ফরম্যাটেই। ২০০৬ সালে ওয়ানডে অভিষেক হওয়ার পর ১৭ বছর ধরে খেলে আসছেন লাল-সবুজ জার্সিতে। বিভিন্ন সময়ে দলকে এনে দিয়েছেন আনন্দের জোয়ারে ভাসার উপলক্ষ। আজ ৩৬ বছর বয়সে পা দিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

কৃষি ব্যাংকের কর্মকর্তা মাশরুর রেজা নিজে ছিলেন ফুটবল ভক্ত, খেলতেন জেলার বিভিন্ন লিগে। তবে ছেলে সাকিব ছিলেন ক্রিকেটপাগল। গ্রামের বিভিন্ন এলাকায় খেলতে গিয়ে প্রথমবার নজরে আসেন এক আম্পায়ারের। সেখান থেকে তাকে নিয়ে আসা হয় মাগুরার ইসলামপুর পাড়া ক্লাবে। ক্লাবে খেলার শুরুতেই চমকে দেন সাকিব। জায়গা পান বিকেএসপিতে।

বিকেএসপিতে মাত্র ছয় মাসের কোর্সে ভর্তি হয়ে শুরুতেই নিজের জাত চেনান সাকিব। তাই মাত্র ১৫ বছর বয়সে জায়গা পেয়ে যান অনূর্ধ্ব-১৯ দলে। সেসময়ই সুযোগ পেয়ে যান জাতীয় লিগে খুলনা বিভাগের হয়ে খেলার জন্য।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়। একই বছর সাকিবের অভিষেক হয় টি-টোয়েন্টিতেও। প্রথম থেকেই নিজেকে পূর্ণ অলরাউন্ডার হিসেবে চেনানো সাকিব ২০০৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন।

ওয়ানডের ধারাবাহিকতা ধরে রেখে লাল বলের টেস্ট ক্রিকেটেও অলরাউন্ডারের শীর্ষস্থান দখল করেন সাকিব। এরপর টি-টোয়েন্টিতে। ২০১৫ সালে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই শীর্ষ অলরাউন্ডার হওয়ার কীর্তি গড়েন সাকিব।

দেশের জার্সিতে সাকিব টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১১২টি। তাতে ২৩ গড়ে সাকিবের রান ২২৮১। আর বল হাতে নিয়েছেন ১৩১ উইকেট। ক্রিকেটের তিন ফরম্যাটেই বল ও ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করা এমন ক্রিকেটার ক্রিকেটের ইতিহাসে বিরল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category